ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

oppo_2

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমনন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে শহর বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাহাদ ইকবাল।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা হয় এতে শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেয় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক তারিকুল ইসলাম ঝলক, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় গোরস্থান মসজিদের ইমাম আশরাফুজ্জামান কাশেমী। ওই খতমে কুরআন ও দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

এম.কন্ঠ/ ৩০ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন