ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে বনবিভাগের অভিযানে ট্রাক ভর্তি অবৈধ কাঠ জব্দ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:১৬:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তার আওতায় অবৈধ কাঠ (লাকড়ি) সহ পাঁচটি ট্রাক আটক করেছে টাঙ্গাইল বন বিভাগ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে ঘাটাইল উপজেলার সাগরদিঘী বিট অফিসের আওতাধীন এসব অবৈধ কাঠ (লাকড়ি) আটক করেন ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসেন।

ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাতে অবৈধ এসব কাঠ (লাকড়ি) পরিবহনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোন প্রকার ট্রাানজিট পারমিশন না থাকায় পাচঁটি ট্রাক ভর্তি কাঠ উদ্ধার করে সাগরদিঘী বিট কার্যালয়ে আনা হয়েছে।

আটক করার সময় গাড়ীতে কোন প্রকার অনুমতি কাগজ যেমন ট্রানজিশন পার্মিট বা সার্টিফিকেট অর্গানাইজিং ছিলো না। শুনেছি লাকড়ির মালিক (ব্যবসায়ীরা) টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও স্যারের নিকট অনুমোদনপত্র আনতে গিয়েছেন। অনুমোদন কপি (টিপি) পেলে আটককৃত অবৈধ লাকড়িসহ ট্রাক ছেড়ে দেওয়া হবে।

টাঙ্গাইল বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম জানান, যেহেতু আটক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা, তিনিই ব্যবস্থা নিবেন। তবে আটককৃত মালামালের ক্ষেত্রে কোন প্রকার ট্রানজিট পারমিশন বা অনুমোদন প্রদান করা হবে না। বন বিভাগের আইন অনুযায়ী মালামাল লোড করার পূর্বেই টিপি গ্রহণ করতে হবে।

এম.কন্ঠ/ ২৬ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন