ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে এক রাতেই ১১ গরু চুরি, জনমনে আতঙ্ক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এক রাতেই কৃষকের গোয়ালঘর থেকে ১১টি গরু চুরি হয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে গরু চুরির আতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ভোররাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ঘোনার দেউলী এলাকার জাহিদুল ইসলাম তার চাচা আয়নাল খান এর গোয়াল ঘর থেকে থেকে গরুগুলা চুরি হয়।

কৃষক জাহিদুল ইসলাম বলেন, তিনি সকালে গোয়াল ঘরে গিয়ে দেখেন তার ছোট বড় মিলিয়ে ছয়টি গরু এবং তার চাচা আয়নাল খান এর ছোট-বড় মিলিয়ে পাঁচটি গরু গোয়াল ঘর থেকে ভোর রাতের দিকে চোরেরা চুরি করে নিয়ে গেছে। তিনি আরোও বলেন, চুরি হয়ে যাওয়া গরুগুলো খোঁজাখুঁজি করছেন এবং এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গরুগুলার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গরু চুরির বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন । তথ্যপ্রযুক্তির মাধ্যমে চোর সনাক্ত ও গরুগুলা উদ্ধারের চেষ্টা চলছে।

এম.কন্ঠ/ ২৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন