ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন জেলা প্রশাসক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:১৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা বিস্তারে এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ছিল।

পরে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ২৫ নভেম্বর /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন