ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা টাঙ্গাইলে বাড়িসহ জমির দখল বুঝে পেলেন রুবেল নাগরপুরে মাটির নিচ থেকে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কালিহাতীতে মাদকবিরোধী অভিযান, তিনজনের কারাদণ্ড গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মেশানো খাবার খেয়ে ৭ জন হাসপাতালে সিসা কারখানা বন্ধের দাবিতে কালিহাতী থানা ঘেরাও টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাছের চারা বিতরণ টাঙ্গাইলে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কেন্দ্রীয় বিএনপির হ-য-ব-র-ল, জেলায় ব্যক্তি বলয়, সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ছাদু বাসাইলে নন্দন বিলে নৌকা বাইচ প্রতিযোগিতা

কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাস চাপায় সাবেক মেম্বার নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৭:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ইয়াকুব মিয়া (৬০) নামে এক সাবেক মেম্বার নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা–টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব মিয়ার বাড়ি উপজেলার কদিমহামজানি গ্রামে।

স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম.কন্ঠ/ ১৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন