ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জনতার সংযোগ বুথ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কালিহাতীতে যমুনা নদীতে নিখোঁজের ৩০ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার টাঙ্গাইলে শহীদ একাডেমিক স্কুলে গাছের চারা বিতরণ ঘাটাইলে প্রাথমিক শিক্ষক সমিতির কার্যকরী কমিটির পরিচিতি সভা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী

কালিহাতীর এলেঙ্গায় রাশমনি মন্দিরে ১০টি প্রতিমা ভাঙচুর

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর বাজার মোড় এলাকায় গোবিন্দ মাস্টারের বাড়ির পাশে অবস্থিত রাশমনি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, মন্দিরটিতে মোট ১২টি প্রতিমা ছিল, যার মধ্যে ১০টি প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়েছে।

এলেঙ্গা পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব স্বপন দাস বলেন, “আজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কে বা কারা মন্দিরের প্রতিমাগুলোর বিভিন্ন অংশ ভেঙে ফেলেছে, তা আমরা এখনো জানতে পারিনি।”

সংবাদ পেয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “এটি একটি অরক্ষিত মন্দির। আমরা ও আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কর্তৃপক্ষ চাইলে মামলা নেওয়া হবে।”

এম.কন্ঠ/ ০৮ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন