ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার-মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কালিহাতীতে পিআইও ও ঠিকাদার দ্বন্দ্বে সেতু নির্মাণ কাজ বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী টাঙ্গাইলে ৬ শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি

বাসাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ইউনুস আলী নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে।

শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার গুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউনুস আলী (৪৫) উপ-পরিদর্শক (এসআই) হিসাবে কেরানীগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ইউনুস আলী কেরানীগঞ্জ থানায় এসআই হিসেবে কর্মরত থাকার পূর্বে তিন বছর টাঙ্গাইল থানায় কর্মরত ছিলেন। সে সুবাধে তার পরিবার পূর্বের বাসা টাঙ্গাইল মডেল থানার পাশেই বসবাস করেন। কয়েকদিন আগে তিনি ছুটিতে আসেন। শনিবার দুপুরে তিনি কর্মস্থলে যোগ দেওয়ার জন্য মোটসাইকেল যোগে টাঙ্গাইল থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ঘটনাস্থলে পৌছালে পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমীন বলেন, নিহতের লাশ উদ্ধার করে গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্থান্তর করা হবে।

এ ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি চিহ্নিত করে চালককে আইনীর আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এম.কন্ঠ/০৯ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন