ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে ৫০০ মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে অভিযান চালিয়ে প্রায় ৫০০ মিটার চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিল বটতলা এলাকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ জাল বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারী জাল দিয়ে মাছ শিকার করছে একটি চক্র। পরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কাশিল বটতলা এলাকায় অবৈধ জাল বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এসময় প্রায় ৫০০ মিটার দীর্ঘ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার বাজার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলামসহ বাসাইল থানার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম বলেন, ‘চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ছোট মাছ, মা মাছ রক্ষার্থে এবং মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরণের জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন