ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইল-৪ মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-মহাসড়কে মশাল মিছিল টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশে হানাহানি বন্ধসহ মানবাধিকার লঙ্ঘন সহ্য করা হবেনা-টুকু ঘাটাইলে নানা আয়োজনে হানাদারমুক্ত দিবস পালিত টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত টাঙ্গাইলে রোকেয়া দিবসে ৮ নারীকে সংবর্ধনা ঘাটাইলে বেগম রোকেয়া দিবস পালিত বাসাইলে দেড়শ’ মসজিদ ও মন্দিরে আলমগীরের আর্থিক সহায়তা প্রদান টাঙ্গাইলে ৩৮ লাখ টাকার গাজাসহ গ্রেপ্তার ১ টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা

কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে বাড়ির পাশের জঙ্গল থেকে শওকত কামাল খান (৭০) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চারান উত্তরপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শওকত কামাল খান ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। তিনি ঢাকার জাতীয় জাদুঘরের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।

স্থানীয়রা জানান, শওকত কামাল খান দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন ঘরবাড়ি সংস্কার ও জমিজমা দেখাশোনার জন্য। মঙ্গলবার দিনেও তাকে স্বাভাবিক অবস্থায় দেখা গেছে। কিন্তু বুধবার সকালে স্থানীয়রা তার বাড়ির পাশের জঙ্গলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

নিহতের কাজের লোক ছেন্টু বলেন, “স্যার প্রায় ২০ দিন আগে ঢাকা থেকে এসে ঘর-দোয়ার মেরামতের কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরে কাজ শেষে আমি আমার বাড়ি আটাবাড়ীতে ফিরে যাই। সন্ধ্যায় ফোনে কথা হয়েছিল। এরপর আর কোনো খবর পাইনি। সকালে শুনি তাকে পাওয়া যাচ্ছে না। পরে জানতে পারি, বাড়ির পাশে জঙ্গলে তার লাশ পাওয়া গেছে।”

কোকডহরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান খান শাফি জানান, “বিগত ৫০ বছরেও আমাদের এই চারান গ্রামে এরকম ঘটনা ঘটেনি। এই ঘটনা খুবই দুঃখজনক। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার জানামতে তার সঙ্গে কারও শত্রুতা ছিল না।”

খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি এটি একটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা পুলিশসহ আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। কেন একজন বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হলো, সেটি উদঘাটনে আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।”

এদিকে শান্ত ও শিক্ষিত পাড়ার এ হত্যাকাণ্ডে এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্ক। কে বা কারা হত্যা করেছে-এ প্রশ্ন ঘুরছে পুরো গ্রামজুড়ে।

এম.কন্ঠ/ ০৫ নভেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন