ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে বটগাছে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের চালক নিহত

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:১২:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

???????

টাঙ্গাইলের কালিহাতীতে বটগাছে ধাক্কা লেগে কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দুপুর প্রায় ১টার দিকে কালিহাতী থানার পশ্চিম পাশে টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক মো. রাশেদ মিয়া (২৯) নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নাউয়াপাড়া গ্রামের মোতাহের হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী কাভার্ডভ্যানটি অতিরিক্ত ক্লান্ত অবস্থায় চালাচ্ছিলেন চালক। হঠাৎ চোখ লেগে যাওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মাহবুব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। পরে নিহত চালকের লাশ ও কাভার্ডভ্যান জব্দ করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এম.কন্ঠ/ ২৭ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন