ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলন ও মজুদের অভিযোগে লক্ষাধিক টাকা জরিমানা

কালিহাতী প্রতিনিধি
প্রকাশ: ১০:২৭:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল ইসলামের নেতৃত্বে থানাঘাট সংলগ্ন বেলটিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখা হয়েছে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ী ব্যক্তিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন এবং বৈধ কাগজপত্র ছাড়াই বালু স্তুপ করে রাখার অপরাধে জরিমানার আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও ব্যবসা প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থান বজায় থাকবে।

এম.কন্ঠ/ ২৪ অক্টোবর  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন