কেন্দ্রীয় সাধুসংঘে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপন
আধ্যাত্মিক সাধক, মানবতার দার্শনিক ও ফকির দর্শনের প্রবর্তক মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস সরকারি স্বীকৃতির অংশ হিসেবে সারাদেশের মতো টাঙ্গাইলের কালিহাতীতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে কেন্দ্রীয় সাধুসংঘ আয়োজন করে দিনব্যাপী এক বর্ণাঢ্য ও ভাবগাম্ভীর্যমণ্ডিত অনুষ্ঠান।
শুক্রবার (১৭ অক্টোবর) ভোর থেকে শুরু হওয়া এ আয়োজনে সাধুসংঘ প্রাঙ্গণ পরিণত হয় এক আধ্যাত্মিক মিলনমেলায়। ভক্ত, বাউল, সাধু ও মানবতাবাদী দর্শনের অনুসারীদের ভিড়ে মুখরিত হয় পুরো এলাকা। বাতাসে ভেসে আসে লালনগীতি ও দেহতত্ত¡ভিত্তিক বাণী, যা ছড়িয়ে দেয় সাম্য, ভালোবাসা ও মানবতার মর্মমূর্ত বার্তা।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল-সাধুদের সম্মানে খাবার ও হাত দোয়া, বৃক্ষরোপণ, আলোচনা সভা, আধ্যাত্মিক বক্তব্য, মধ্যাহ্নভোজ ও লালনসংগীত পরিবেশনা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের কালিহাতী শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক শাহ আলম। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হরিমোহন পাল।
এ সময় উপস্থিত ছিলেন-বুলবুল প্রকাশনীর মালিক বুলবুল হোসেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, জাতীয় হিন্দু মহাজোটের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি দুলাল হোসেন রানা, সাংবাদিক আতোয়ার রহমান, সাংবাদিক শুভ্র মজুমদার এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক ও অসংখ্য বাউলভক্ত।
সাধুদের মধ্যে উপস্থিত ছিলেন-সাধু চান মোহন, সাধু বনস্পতি মজুমদার, সাধু বিজন ভট্টাচার্য, সাধু দুলাল চন্দ্র সূত্রধর, সাধু আনোয়ার হোসেন চিশতী, সূরুজ আলী পীর, সাধু মতিয়ার রহমান, আব্দুর রহিম আজমেরি, সাইদ ফকির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল কামাল রতন মাস্টার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “লালন সাঁইজি কেবল একজন সাধু ছিলেন না; তিনি ছিলেন মানবতার স্থপতি। তার বাণী আজও শান্তি, সাম্য ও ভালোবাসার আলোকবর্তিকা হয়ে পথ দেখায়।”
তাদের বক্তব্যে আরও উঠে আসে যে, কেন্দ্রীয় সাধুসংঘ লালন দর্শনের ধারক ও বাহক হিসেবে অসাম্প্রদায়িক চেতনা ও মানবতার শিক্ষা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সন্ধ্যায় সমাপনী পর্বে প্রাঙ্গণ মুখরিত হয় লালন সাঁইজির অমর বাণী- “মানুষ ভজলে সোনার মানুষ হবি।”
এম.কন্ঠ/ ১৮অক্টোবর /এম. টি


























