ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

কালিহাতীতে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ১২:৩৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা হাকিমপুর এলাকার একটি নির্জন স্থান থেকে ট্রেনে কাটা অবস্থায় এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মৃত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন