ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু

কালিহাতীতে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্টের অভিযান

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:৪৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে টাঙ্গাইলের কালিহাতীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে যমুনা নদীর কালিহাতী উপজেলার অংশে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা।

অভিযানে ৭ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। পরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়।

এছাড়াও অভিযানে মৎস্য রক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৫ অনুযায়ী পৃথক দুটি মামলায় অভিযুক্তদের মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েদা খানম লিজা জানান, মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/ ১৩ অক্টোবর  /এম. টি

নিউজটি শেয়ার করুন