ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১২:৪৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও লাল অঙ্গীকার কর্মসূচি পালন করেছে ডিপ্লমাধারীরা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয়।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে কারিগরি ছাত্র আন্দোলন ও টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ জেলা শাখার আহবায়ক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ হোসেন টুন্নু, শিক্ষার্থী রজমান শেখ প্রমুখ ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বিএসসি ডিগ্রিধারীরা অযৌক্তিতভাবে ৩ দফা দাবি তুলে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তাদের এ কর্মসূচি বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সাথে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি দ্রুতই বাস্তবায়নের দাবি করছি। এর আগে ডিপ্লোমা শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে নিচে গিয়ে সবাবেত হয়।

এম.কন্ঠ/ ১৬ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন