ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ক্লিনিক মালিক সমিতির প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইল সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানার কারনে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক নিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ। এ সময় জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার আমাদের সমিতির কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার জন্য প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রিক স্বাক্ষর ব্যবহার করছে। তিন দিনের মধ্যে মালিক সমিতির সাথে বসে সভা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

এম.কন্ঠ/ ১৩ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন