ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী পালন টাঙ্গাইলে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদল নেতা গ্রেপ্তার কালিহাতীতে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নাগরিক পার্টির সদস্য সচিব রাসেলের অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কালিহাতীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রাকচালক নিহত বাসাইলে কাউলজানী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুলের নির্বাচনি মতবিনিময়  টাঙ্গাইলে বাংলাদেশ দলিল লেখক সমিতির সমাবেশ টাঙ্গাইলে এডভোকেট ফাইজুর রহমানের মৃত্যুতে স্বরণসভা ইলিশ বাংলাদেশের গর্ব, সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু কালিহাতীতে মিলে চুরি, শ্রমিকদের বেঁধে নিয়ে গেল ট্রান্সফরমার

ঘাটাইলে ইউএনও’র বিশেষ উদ্যেগে নজর কাড়ছে উপজেলা পরিষদ চত্বর

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৯:০১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ চত্বরে “অভিলাষ ফোয়ারা” ও সেলফি কর্ণার “আই লাভ ঘাটাইল” নির্মাণের পর থেকে এটি নজর কাড়ছে দর্শনার্থীদের।

এখানকার মনোরম ও সুন্দর পরিবেশের দৃশ্য দেখতে একটু অবসর পেলে ছুটে আসছে দর্শনার্থীরা। একটু বিনোদনের খোঁজে মানুষ ছুটে আসছেন এ চত্বরে। উপজেলায় সেবা নিতে আসা অনেককেই ফোয়ারা দেখতে বসে সময় কাটাতে দেখা যায়। দুপুর গড়িয়ে বিকেল হলেই শুরু হয় ফোয়ারায় বিভিন্ন রংয়ের পানির ঝলক।

আগত দর্শনার্থীরা জানায়, ফোয়ারা ও সেলফি কর্ণারটি উপজেলা চত্বরকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করেছে। রাতের সৌন্দর্যের জন্য বিভিন্ন রকমের আলোকসজ্জা করা হয়েছে। পরিবারের সকলকে নিয়ে তারা মাঝে মধ্যে বিনোদনের জন্য বেড়াতে আসে। সবকিছু মিলে আগের যে কোনো সময়ের চেয়ে এখন পরিবেশটা বেশ উপভোগ্য মনে হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ সুন্দর পরিবেশ তৈরী করে দিয়েছেন, সত্যিই এটি খুব প্রশংসনীয়।

ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, “ উপজেলায় শহরকেন্দ্রিক কোন বিনোদন কেন্দ্র না থাকায় জনগণকে মাঝে মধ্যেই একসময় উপজেলা চত্বরে ঘুরাঘুরি করতে দেখা যেত। উপজেলা প্রাঙ্গণে বিনোদনের কোন আইকন কর্ণার ছিলো না।

মূলত জনগণের চিত্তবিনোদনের উদ্দেশ্যেই পরিবার নিয়ে যেন ঘুরতে আসতে পারে এই জন্যই দৃষ্টিনন্দন ফোয়ারা ও আই লাভ ঘাটাইল কর্ণার করা হয়েছে । মূলত এই দুটি সংযোজন বিনোদনের পাশাপাশি ঘাটাইল উপজেলাকে নতুন করে টাঙ্গাইল তথা বাংলাদেশে রিপ্রেজেন্ট করা হয়েছে। সকলেই যেন উপজেলায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরতে এবং সেবা নিতে আসতে পারে।”

এম.কন্ঠ/  ০২ সেপ্টেম্বর /এম. টি

নিউজটি শেয়ার করুন