ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না

বাসাইলে ‘টাইফয়েড’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বিষয়ক সভা অনুষ্ঠিত

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৩:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে ইপিআই কার্যক্রমে ‘টিসিভি’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে কো-অর্ডিনেশন-সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শার্লী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর-ই-লায়লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, চিকিৎসক ও বিভিন্ন বিদ্যালয় এবং মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়- আগামী ১২ অক্টোবর থেকে ইপিআই কার্যক্রমে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হবে। উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে বাসাইল উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিশু/প্লে-নার্সারি শ্রেণি থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির ছাত্র-ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী শিশুদের টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করা হবে।

প্রথম ১০দিন সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও এরপর ৮দিন সকল কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। সংশ্লিষ্ট সকলকে কার্যক্রমটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়।

এম.কন্ঠ/ ১৮  অগাস্ট  /এম. টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন