ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

মির্জাপুরে লাঠির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

টাঙ্গাইলের মির্জাপুরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে ইউনুস মন্ডলকে (২৫) গ্রেপ্তার করেছে। শনিবার সকালে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধায় উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ফুলমালা (৬০) মশাজান গ্রামের মৃৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।

শনিবার নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে তার ছোট ভাই ইউনুস মন্ডলকে আসামী করে মির্জাপুর থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ইউনুস মন্ডল নেশাগ্রস্ত। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি থাকা সত্বেও কোন কাজ করে না। এনিয়ে মায়ের সঙ্গে মাঝে মধ্যে বাকবিতন্ডা হয়। শুক্রবার সন্ধা ৭টার মধ্যে কোন এক সময় মা ছেলের মধ্যে বাকবিতন্ড হয়। তুচ্ছ এ ঘটনায় উত্তেজিত হয়ে বসত ঘরের ভেতরে ইউনুস বাঁশের লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

মির্জাপুর থানা ওসি (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, মাদকাসক্ত ছেলে তুচ্ছ ঘটনায় উত্তেজিত হয়ে বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস মন্ডল জানিয়েছে।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে শনিবার ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।

এম.কন্ঠ/  ২৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন