ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি: নাহিদ

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০৩:৫১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। সরকার সঠিক সময়ে দায়িত্বশীল মানবিক আচরণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেত না।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ বলেন, সরকার সঠিক সময়ে দায়িত্বশীল আচরণ করতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে সচিবালয়ের ঘটনা আপনারা দেখেছেন। সরকার আরও দায়িত্বশীল মানবিক আচরণ করতে পারত।

তিনি আরও বলেন, আমরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানাচ্ছি। দ্রুত সময়ে এগুলো বাস্তবায়ন করা উচিত।

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন