ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে ঝিনাই নদীতে ডুবে শিশুর মৃত্যু টাঙ্গাইলে ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাদের অভিযোগ গোপালপুরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সরকারি কর্মচারীর আত্মহত্যা টাঙ্গাইলে ৫ম বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক সম্মাননা পেলেন মুহাম্মদ শাহীন আল মামুন টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত কালিহাতীর জোকারচর-পৌলী-মহেলায় রাতভর অভিযান টাঙ্গাইলে ইউএনডি পি , দ্য কোকাকোলা ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা ক্যাম্প কালিহাতীতে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাসাইলে যুবলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০২:০৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে নিরালা মোড় শহীদ মিনারের সামনে দিয়ে ভিক্টোরিয়া রোড হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক কোন ঘটনা নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলার আহবান জানান তিনি ।

ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ ঘটনার শুরুতে প্রশাসনের দুর্বলতা খুঁজে বের করে ফ্যাসীবাদের দোসরদের শাস্তির আওতায় আনতে হবে। পরবর্তীতে প্রশাসন ও সেনাবাহিনীর কার্যকর ভূমিকার জন্য তাদেরকে ধন্যবাদ জানান জেলা আমীর আহসান হাবীব মাসুদ।

তিনি সকলকে ১৯ তারিখের ঢাকার সমাবেশে যোগ দেওয়ার মাধ্যমে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহবান জানান। মিছিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াসহ দিল্লির গোলামীর বিরুদ্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।

এম.কন্ঠ/  ১৭ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন