ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
মায়ের পাশে সমাহিত সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেন সেতু’র নির্বাহী পরিচালক মির্জা সাহাদত হোসেনের ইন্তেকাল টাঙ্গাইলের পিটিসিতে ২৩তম ব্যাচের বিভাগীয় ক্যাডেটদের প্রশিক্ষণ ঘাটাইলে স্যান্ডেলের ভিতর থেকে সাড়ে ৮ লাখ টাকার হেরোইন উদ্ধার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল রোবোটিকসে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশ প্রেক্ষাপট শীর্ষক সেমিনার গোপালপুরে বিসিডিএস এর শাখা সম্মেলন অনুষ্ঠিত বাসাইলে এলপিজি গ্যাসের দাম বেশি রাখায় ৪ হাজার টাকা জরিমানা টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৮ টাঙ্গাইলে পৃথক অভিযানে ৫ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব মির্জাপুরে ২ ইটভাটা মালিককে ৬ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে টুকুর পক্ষে স্কুল কলেজে বিনামূল্যে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৫৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের পূর্ব দেলধা প্রাথমিক বিদ্যালয় ও গোপাল কেউটিল প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার অত্র ইউনিয়নের স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

এ সময় কাকুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি স্বপন মাহমুদ, যুবদল নেতা হাবিবুর রহমান, মহিলাদল নেত্রী শাহনাজ পারভীন, সোনিয়া হামজা, নাসরিন আজাদ, রওশনারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, ঔষধি গাছ আমাদের শরীরের নানাবিধ উপকারে আসে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১৫ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন