ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গোপালপুরে মাদ্রাসা সুপারকে হত্যার অভিযোগ ঘাটাইলে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেফতার দুই প্রাণিসম্পদ দেশে আমিষের চাহিদা পূরণ করছে-ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ গোপালপুরে যাত্রীর বিরুদ্ধে ইজিবাইক চালককে গলাটিপে হত্যার অভিযোগ টস ভাগ্যে বিজয়ী হয়ে বিন্দুবাসিনী স্কুল চ্যাম্পিয়ন ঘাটাইলে ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ধান নষ্ট, বন্ধ করে দেওয়া হলো ভাটা কালিহাতীতে আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঘাটাইলে ইট ভাটার ধোয়ায় ক্ষেতের ধান নষ্ট হওয়ায় ভ্রাম্যমান আদালতের জরিমানা টাঙ্গাইলে তীব্র তাপপ্রবাহে পোল্ট্রি খামারিদের প্রশিক্ষণ

ঢাকায় ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৩:৩৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে লাল চাঁদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলন থেকে হত্যাকারীদের বিচার দাবি করা হয়।

শনিবার বিকেল ৫ টায় জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদ শহরের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।

এতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আবু আহমেদ শেরশাহ, যুগ্ম আহ্বায়ক আলিফ ইসলাম, ফারদিন আহমেদ স্মরণ ও সুমাইয়া আক্তার ইতি, শিক্ষক আমিনুল হক, মাওলানা মোহাম্মদ আলী কলেজের ইসলামি ছাত্র সংসদের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রিফাত প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/  ১২ জুলাই  /এম. টি

নিউজটি শেয়ার করুন