ঢাকা ১১:২২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড বিশ্বে মানব জাতির ইতিহাসে ভাসানীর মতো আর নেতা আসবে না কবি আবদুল হাই শিকদার ছয় হাজার শিক্ষার্থী অংশ নিল ক্যামফোর্ড বৃত্তি পরীক্ষায় ঘাটাইলে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক সমাবেশ  নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন কালিহাতীতে নারীর কোমরে মিলল ২০০ গ্রাম হেরোইন টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা গোপালপুরে ইয়াবা নিয়ে ধস্তাধস্তির অভিযোগ, মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

র‌্যালি, আলোচনা সভা ও জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্য দিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস দিবস পালন করা হয়েছে।

শনিবার সকালে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ূর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, জেলা জাতীয় গোয়েন্দা সংস্থার উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইব্রাহিম খলিল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজান আনছারী প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেষে ২৫ জনের মধ্যে স্মার্ট কার্ড, পাঁচ জনকে লেমিনেটিং কার্ড বিতরণ এবং ৮৭ জনকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করা হয়।

এম.কন্ঠ/০২ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন