ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন কালিহাতীতে কয়েক মিনিটের ঝড়ে তছনছ কস্তুরীপাড়া বাজার সখীপুরে বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী ট্রাকের ধাক্কা; নিহত ৪ দুর্ঘটনায় স্বীকার নাতির চিকিৎসার অর্থ যোগাতে নানা মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু বাসাইলে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেলদুয়ার নলশোধা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন বাসাইলে ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে খামারি প্রশিক্ষণ তাপপ্রবাহে টাঙ্গাইলে রেড ক্রিসেন্টের উদ্যোগে ছাতা ও মাস্ক বিতরণ কালিহাতীতে রেল লাইনের পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬

গণ অভ্যূথানের পর ভারতে পালিয়ে যাওয়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের ইন্তেকাল করেছেন।

শুক্রবার সন্ধ্যায় কোলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ভাতিজা বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল জানান, গণঅভ্যূত্থানের পর তিনি ভারতে চলে যান এবং সেখানেই রয়েছিলেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নেওয়া হয়েছিল। সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, পরিবারের সিদ্ধান্তে মরদেহ দেশে আনার প্রক্রিয়া করা হবে। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুতই তার মরদেহ টাঙ্গাইলে আনা হবে।

জোয়াহেরুল ইসলামের ভাই আতোয়ার রহমান উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি বলেন, আমরা চাই আমার ভাইয়ের মরদেহ আমাদের গ্রামে আনা হোক। সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এম.কন্ঠ/ ০১ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন