ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

যমুনা সেতু মহাসড়কে পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০১:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় এক অজ্ঞাতনামা যুবক নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোগারচর এলাকার ১৮ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক জানান, আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবক সড়ক পার হতে গেলে উত্তর দিক থেকে ছেড়ে আসা একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত ব্যক্তি ঢাকার লেনে পড়ে ছিলেন।

তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এম.কন্ঠ/  ২৮ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন