বাসাইলে কাব কার্ণিভাল অনুষ্ঠিত
টাঙ্গাইলের বাসাইলে বাংলাদেশ স্কাউটস প্রোগ্রামের ব্যবস্থাপনায় কাব কার্ণিভাল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটস- এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম।
উপজেলা স্কাউটস-এর কমিশনার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান, জেলা স্কাউটস- এর কোষাধ্যক্ষ ওয়াজেদ আলী খানসূর, সহ-সভাপতি মীর মনিরুজ্জামান, বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মিঞা, বাসাইল প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক শহীদুর রহমান রিপন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান, উপজেলা স্কাউটস-এর যুগ্ম সম্পাদক মনির খান ইমন প্রমুখ।
অনুষ্ঠানে আইন নৃত্য, টার্গেট হিট, বালতিতে বল নিক্ষেপ, মাছ শিকার, তীর নিক্ষেপ ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ ১০টি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এম.কন্ঠ/ ২৩ জুন /এম. টি




























