ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপনাদের দোয়া আর ভালবাসায় ফিরে এসেছি…সালাম পিন্টু

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:২২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেছেন স্বৈরাচার হাসিনা সরকার আমাকে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ ১৭ বছর কারারুদ্ধ করে রেখেছিলো। ভেবেছিলাম মৃত্যু অবধারিত । আর আমার প্রাণপ্রিয় গোপালপুরবাসীর কাছে আসতে পারব না। তবে আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়া ভালবাসায় আবার ফিরে এসেছি । অনেক ত্যাগী নেতাকর্মী প্রয়াত হয়েছেন। যাদের সাথে আর কোনদিন দেখা হবে না। আমি কথা দিচ্ছি আপনাদের সুখে দুখে সব সময় পাশে থাকবো।

শুক্রবার বিকেলে টাঙ্গাইলের গোপালপুরের হেমনগরে প্রয়াত বিএনপি নেতা আলী আকবর মোল্লার কবর জিয়ারত শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

সালাম পিন্টু আরো বলেন দেশের প্রয়োজনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। জনগণ তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থী ও সরকার নির্বাচিত করবে। তবেই গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, কার্যকরি সদস্য মারুফ তালুকদার রাহীম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান,কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সেলিম হোসেন মুন্না আকন্দ, হেমনগর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার ও সদস্য সচিব গিয়াস উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, আলী আকবর মোল্লা গোপালপুর উপজেলা প্রতিষ্ঠাতা বিএনপি সদস্য ও মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ২০১৫ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী রোকেয়া বেগম, দুই মেয়ে আফরোজা আক্তার আঁখি ও জাকিয়া সুলতানা শিল্পী এবং একছেলে রাশেদুল ইসলাম রোকন মোল্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম.কন্ঠ/  ১৪ জুন   /এম. টি

নিউজটি শেয়ার করুন