ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি

যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার; টোল আদায় ৪ কোটি ১০ লাখ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫

যমুনা সেতু প্রতিষ্ঠার পর গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায় হয়েছে। এই সময়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

শুক্রবার (৬ জুন) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২৩ সালের ২৮ জুন ঈদযাত্রাকে কেন্দ্র করে ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪৮৮টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। সেসময় টোল আদায় হয় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা। ২০২১ সালের ১৩ মে ২৪ ঘণ্টায় ৫২ হাজার ৭৫৩টি যানবাহন পারাপার হয়েছিল যমুনা সেতু। টোল আদায় হয়েছিল ২ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ২৪০ টাকা। আর এবারের ঈদযাত্রায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ৫১ হাজার ৮৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৪৩ হাজার ৩টি যানবাহন যমুনা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৪২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। অপরদিকে, ঢাকাগামী ২১ হাজার ২৮০টি যানবাহন সেতু পারাপার করেছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৬৮ লাখ ৫০ হাজার ২৫০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ‘ঈদযাত্রায় মহাসড়কে স্বাভাবিক সময়ের চেয়ে তিনগুণ বেশি যানবাহন চলাচল করছে। অতিরিক্ত যানবাহনের চাপ ও যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে। যমুনা সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে এজন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে।’

প্রসঙ্গত, ১৯৯৮ সালে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়।

এম.কন্ঠ/  0৬ জুন   /এম.টি

ট্যাগ :

নিউজটি শেয়ার করুন