ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে অবৈধভাবে বসানো পশুর হাট বন্ধ করল প্রশাসন

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকী ইউনিয়নের টিজিএফ উচ্চ বিদ্যালয় মাঠে অবৈধভাবে বসানো কোরবানির পশুর হাট অভিযান চালিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ জুন) দুুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা’র নের্তৃত্বে যৌথ বাহিনী এ উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, উপজেলার ফুলকী ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় টিজিএফ উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনের অনুমতি না নিয়ে কোরবানির পশুর হাট বসানো হয়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী সেখানে অভিযান পরিচালনা করেন। অভিযানে অনুমোদনবিহীন অবৈধ পশুর হাট উচ্ছেদ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘রাস্তার ওপরে বিশেষ করে অনুমোদিত নয়, এমন কোনো জায়গায় হাট বসতে দেওয়া হবে না মর্মে সতর্ক করা হয়। পরবর্তীতে অনুমোদনহীন হাটের পশুগুলো নিকটবর্তী অনুমোদিত পশুর হাটে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে যদি কেউ আবার হাট বসানোর চেষ্টা করে তাহলে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান থাকবে।

এম.কন্ঠ/  0৩ জুন   /এম.টি

নিউজটি শেয়ার করুন