ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে “নজরুল বর্ষ” উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভূঞাপুরে পাট ক্ষেত থেকে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালিহাতীতে অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, অভিযোগে তদন্তে দুদক নাগরপুরে নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার সখীপুরে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে বিধবা নারীর লাশ উদ্ধার টাঙ্গাইলে টাকা হাওলাদ না দেওয়ায় গৃহবধূকে হত্যা, গ্রেপ্তার ২ গোপালপুর পৌরসভার ১৬ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা টাঙ্গাইলে শিশু অপহরণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড কালিহাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০১:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র উদ্যোগে অসহায়, বিধবা ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ মে) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ‘১০০০ দুস্থ পরিবারকে স্বাবলম্বীকরণ প্রকল্প’ বাস্তবায়নের লক্ষ্যে ৭ম দফায় ৪৪টি ছাগল প্রদানের মাধ্যমে মোট ৫শ’ জন নারীর মাঝে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা। ঠিকানার প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, বাসাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এম শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ঠিকানার সদস্য মল্লিকা পারভিন।

২০১৭ সালে ঠিকানা প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দুস্থ মানুষদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে। ঠিকানার এই ছাগল বিতরণ কার্যক্রমের মাধ্যমে অনেক নারীই ইতোমধ্যে স্বাবলম্বী হয়ে সচ্ছল জীবনযাপন করছেন।

এম.কন্ঠ/  ০৪ মে   /এম.টি

নিউজটি শেয়ার করুন