ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত কৃষকের হাতেই কৃষক কার্ড দিয়েছেন টাঙ্গাইলে বৈশাখী মেলার উদ্বোধন টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ

সভাপতি তানজীম, সাধারণ সম্পাদক কারন

টাঙ্গাইল জেলা এনসিটিএফের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৯:৩৯:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে জাতীয় পর্যায়ের শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্সের (এনসিটিএফ) কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) টাঙ্গাইল জেলা শিশু একাডেমির হলরুমে উৎসব মুখর পরিবেশে এনসিটিএফ এর টাঙ্গাইল জেলা শাখার নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুন হোসাইন।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান তানজীম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনিষ সাহা কারন।

নবগঠিত কমিটির অন্যরা হচ্ছেন- সহ-সভাপতি আলাতুল ছামিরা ছিম্মি, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দা আদিবা, সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হাসান, শিশু সংসদ সদস্য (ছেলে) রাকিবুল ইসলাম অনিক, শিশু সংসদ সদস্য (মেয়ে) আদিবা খান অহনা, শিশু গবেষক(ছেলে) তৌসিফ কবীর সাজিদ, শিশু গবেষক ( মেয়ে) মুমতাহীনা ইসলাম নাবা, শিশু সাংবাদিক (ছেলে) দেবপ্রিয় চক্রবর্তী প্রিতম, শিশু সাংবাদিক( মেয়ে) জান্নাতুল ফেরদৌস তুবা।

নবনির্বাচিত কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানজীম সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাকে এনসিটিএফের সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি জানি এই দায়িত্ব অনেক বড় কিন্তু আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে আমাদের এনসিটিএফ আরও সুন্দর ও শক্তিশালী হবে।

নির্বাচনে এনসিটিএফ টাঙ্গাইল জেলার সাধারণ সদস্যরা ভোটপ্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করেন। এ সময় ইয়েস বাংলাদেশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

প্রকাশ, এনসিটিএফ-এর নবনির্বাচিত কমিটির সদস্যরা টাঙ্গাইল জেলায় শিশুদের প্রতিনিধিত্ব করবে এবং শিশুদের অধিকার আদায়ে কথা বলবে ও কাজ করবে।

এম.কন্ঠ/  ২৬ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন