ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে গ্রামবাসীর হাতে দুইজন মাদক ব্যবসায়ী আটক কালিহাতী হাসপাতালে পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান কালিহাতীতে সাবেক উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি ঘাটাইলে অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন এইচএসসি ও সমমান পরীক্ষায় গোপালপুরে তিন প্রতিষ্ঠানের সবাই ফেল গোপালপুরে জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন গোপালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে;প্রতিমন্ত্রী টুকু ঘাটাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বাসাইলে বিনামূল্যে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

‘সোনালী আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ২ হাজার ৫০০জন চাষীদের মাঝে পাট-বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকলিমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. হযরত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সবুজ মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্তৃক ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের পাট উৎপাদনকারী ২ হাজার ৫০০ জন চাষীদের মাঝে এক কেজি করে পাট-বীজ, ৬ কেজি করে ইউরিয়া, ৩ কেজি করে টিএসপি ও ৩ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এম.কন্ঠ/  ২২ এপ্রিল  /এম.টি

নিউজটি শেয়ার করুন