ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে আইনজীবীদের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতির মতবিনিময় বিরোধী দল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে-মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস পালিত সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন-প্রতিমন্ত্রী টুকু দিঘুলীয়া কল্লোল সমিতির সাধারণ সভা টাঙ্গাইলে সন্ত্রাসের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল জেলায় গুণী শিক্ষক মনোনীত মুহাম্মদ শাহীন আল মামুন নাগরপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ছুরিকাঘাতে স্বামীর আত্মহত্যার চেষ্টা ব্রীজে রডের বদলে বাঁশ; এবার বাসাইল উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ ঘাটাইলে বৈদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

সখীপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ

শাপলু, সখীপুর প্রতিনিধি :
প্রকাশ: ১১:১৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ছেলের হাতে আবদুস সামাদ (৫৫) নামের এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চওনা ইউনিয়নের দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সামাদ (৬২) উপজেলার দাড়িপাকা পশ্চিম পাড়া এলাকার প্রয়াত সুলু মিয়ার ছেলে।

এ ঘটনায় সোমবার সকালে নিহতের ছোট ভাই আবদুর রশিদ বাদী হয়ে ভাতিজা ওয়াহেদুজ্জামানকে একমাত্র আসামি করে সখীপুর থানায় মামলা করেছেন।

ঘটনার পর থেকেই নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদুজ্জামান (৩০) পলাতক রয়েছেন। পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যা করে ওয়াহেদুজ্জামান গা-ঢাকা দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে তার বাড়ির রান্না ঘরে আবদুস সামাদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছে, নিহত আবদুস সামাদের ছেলে ওয়াহেদ আলী মাদকাসক্ত। সন্ধ্যায় তাকে বাড়িতেই দেখা গেছে। লাশ উদ্ধারের পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো কারণে মাদকাসক্ত ছেলেই হয়তো বাবাকে খুন করেছে–এমন ধারণা করছেন স্থানীয়রা।

সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের মাথায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পলাতক ছেলেকে ধরার চেষ্টা চলছে।

এম.কন্ঠ/২৬ ফেব্রুয়ারি/ এম.টি

নিউজটি শেয়ার করুন