ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে-প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশাখী শোভাযাত্রায় কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব-প্রতিমন্ত্রী টুকু কক্সবাজারে সাড়ে পাঁচ হাজার জেলের নিরাপত্তা দিতে ইন্টারনেট চালু করা হবে-মাহবুব আনাম স্বপন বাসাইলে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত টাঙ্গাইলের সর্বস্তরের মানুষ কৃষক কার্ড উদ্বোধন টাঙ্গাইলবাসীর জন্য ঐতিহাসিক দিন: কৃষিমন্ত্রী ক্রীড়াবান্ধব দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই-ক্রীড়া প্রতিমন্ত্রী বাসাইলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

কালিহাতীতে ট্রাকের চাপায় মাদ্রাসা শিক্ষক নিহত

তারেক আহমেদ
প্রকাশ: ০২:৩১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় ইব্রাহীম খলিল (৫০) নামের একজন মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ লিংক রোড কালিহাতীর রাজাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসাশিক্ষক কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলী গ্রামের মৃত ইনতাজ আলী সরকারের ছেলে এবং কালিহাতীর সয়া দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক।

কালিহাতীর এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সরোয়ার জানান, সকাল ১১ টার দিকে মাদ্রাসাশিক্ষক ইব্রাহীম খলিল মোটরসাইকেলে করে বাড়ি থেকে কলেজ শিক্ষার্থী মেয়েকে নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলেন। পথে ঢাকা যমুনা সেতু মহাসড়কের ময়মনসিংহ লিংক রোড কালিহাতীর রাজাবাড়ী পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাদ্রাসাশিক্ষক ইব্রাহীম খলিলকে মৃত্যু ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

এম.কন্ঠ/০৬ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন