ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

ঘাটাইল জুয়ার আসর থেকে ১১ জুয়ারু আটক

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৩১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় ১১ জন জুয়ারীকে গ্রেপ্তার করেছে পুলিশ । রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের সাগরদিঘী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘাটাইল থানা পুলিশের একটি দল সাগরদিঘী বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালীন সেলিম মিয়ার চায়ের দোকানের পেছনে খোলা জায়গায় প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ১১ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ১১ জন জুয়ারীকে রোববার বিকেলেই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, এলাকায় জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এম.কন্ঠ/ ১৩ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন