ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে সম্পাদক একাদশকে ৭ রানে হারিয়ে কোষাধ্যক্ষ একাদশ ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০৫:০৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬

পড়ন্ত বিকেলে ক্রিকেটের মাঠে অফস্পিনের ম্যাজিক দেখিয়ে টাঙ্গাইল প্রতিদিন পত্রিকার সম্পাদক মোস্তাক হোসেন ঈদ পুনর্মিলনী টাঙ্গাইল প্রেসক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কোষাধ্যক্ষ একাদশকে তুলে এনেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে শহরের এতিম খানা মাঠে টাঙ্গাইল প্রেসক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের শেষ খেলায় কোষাধ্যক্ষ একাদশ প্রতিদ্বন্দিতাপূর্ন ম্যাচে ৭ রানে সম্পাদক একাদশকে পরাজিত করে ফাইনালে সভাপতি একাদশের মুখোমুখি হচ্ছে। আগামীকাল ১ এপ্রিল (বুধবার)একই মাঠে একই সময়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

খেলায় টস জয়ী সম্পাদক একাদশ প্রথমে ফিল্ডিং করার সিন্ধান্ত নেয়। টসে হেরে কোষাধ্যক্ষ একাদশ প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের পক্ষে সুমন কুমার রায় সর্বোচ্চ ৩৬, আবু সাঈদ ১৭,মোস্তাক হোসেন ১৬, সোহেল তালুকদার ১২ রান করে। বোলিংয়ে মালেক আদনান ২১ রানে ৩টি উইকেট দখল করে।

জবাবে সম্পাদক একাদশ দূরন্ত সূচনা করলেও অফস্পিনার মোস্তাক হোসেন বোলিংয়ে আসার পর সম্পাদক একাদশের রানের গতি কমে যায়। মোস্তাক হোসেনের চমৎকার চতুর বোলিংয়ে সম্পাদক একাদশের অনুপম, কাজল ও অরন্য ইমতিয়াজ আউট হলে সম্পাদক একাদশ পরাজয়ের পথে এগিয়ে যায়। শেষ দিকে মালেক আদনান ও মাসুদুল হকের চেষ্টা বিফলে যায়। সম্পাদক একাদশ ১৯ ওভার ৫ বলে ১২৫ রানে অলআউট হলে ৭ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। সম্পাদক একাদশের পক্ষে অধিনায়ক ইফতেখারুল অনুপম সর্বোচ্চ ১৬ রান করে। এছাড়া মাসুদুল হক ১১ ও মালেক আদনান ১০ রান করে।

বোলিংয়ে বিজয়ী দলের মোস্তাক হোসেন ১৫ রানে ৪টি উইকেট দখল করে। এছাড়া সুমন কুমার রায় ৪৫ রানে ২টি, আবু সাঈদ ও সোহেল তালুকদার প্রত্যেকে ১টি করে উইকেট দখল করে। খেলায় আম্পায়ার ছিলেন নির্মল কুমার ভৌমিক ও উত্তম গৌড় এবং স্কোরার রাজীব হাসান রানা।

এম.কন্ঠ/ ০১ এপ্রিল /এম. টি

নিউজটি শেয়ার করুন