ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল ডাক্তারদের অবহেলায় যেন কোন রোগির ক্ষতি না হয়…প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ১০টি প্লাস্টিক বর্জ্যরে পরিবর্তে একটি পরিবেশবান্ধব গাছ টাঙ্গাইলে মিথ্যা হত্যা মামলা সাজানোর অপরাধে ৩ জনের ৫ বছরের কারাদণ্ড এলিভেন বুলেটসকে ৪-০ গোলে হারিয়ে সাবালিয়া ক্রীড়া একাদশ সেমিফাইনালে ভাসানী বিশ্ববিদ্যালয় দিবসে চাকরি মেলা, গবেষণা পুরষ্কার ও সাংস্কৃতিক উৎসবের প্রস্তুতি সম্পন্ন কালিহাতীতে পরিচ্ছন্নতা, মাদক নির্মূল ও সবুজায়নে জোর দিলেন নবাগত ডিসি ঘাটাইলে চাউলের দোকান দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

oppo_2

টাঙ্গাইল সদর উপজেলায় এক রডমিস্ত্রীকে জবাই করে হত্যা, ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী। সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু, টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া প্রমুখ। এ সময় দাইন্যা ইউনিয়নের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার রাত আটটার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ছোট বিন্নাফৈর এলাকায় রডমিস্ত্রী ফুলচান মিয়া (১৮) হত্যার ঘটনা ঘটে। তিনি ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। রাত আটটার দিকে স্থানীয় লোকজন রাস্তার উপর ফুলচানের জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত ফুলচানের বাবা স্বন্দেশ মিয়া বলেন, আমার ছেলে কি দোষ করেছিল যে নির্মম ভাবে মেরে ফেলল। আমি এর সঠিক বিচার ও খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির আওতায় আনতে হবে।

এম.কন্ঠ/০৩ ফেব্রুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন