ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সখীপুরে অটোভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বাসাইলে মানবিক আহার কেন্দ্রের এক বছর পূর্তিতে দরিদ্রদের নিয়ে গণভোজ রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌরসভার অভিযান অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি উপহার দিলেন:প্রতিমন্ত্রী টুকু খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে স্পন্দনের উদ্যোগে গণিত বিষয়ে মেধাবৃত্তি পরীক্ষা

বাসাইলে গরিব-অসহায় ও শীতার্তদের মাঝে পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ

বাসাইল প্রতিনিধি :
প্রকাশ: ১২:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের বাসাইলে শীতের কষ্ট লাগবের জন্য কনকনে শীত উপেক্ষা করে রাতে মানুষের দ্বারে দ্বারে গিয়ে শীতার্ত, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ নেয়ামত উল্ল্যা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তিনি বাসাইল পৌরসভার পক্ষ থেকে এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

জানা গেছে, গত কয়েকদিন ধরে বাসাইল পৌরসভার উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা, বাসাইল বাসস্ট্যান্ডসহ পৌর এলাকার বাসিন্দা ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও পৌরসভার প্রশাসক মোহাম্মদ নেয়ামত উল্ল্যা নিজে ঘুরে ঘুরে এসব কম্বল বিতরণ করেন।

হাতে কম্বল দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষগুলো আবেগে আপ্লুত হয়ে উঠেন। এরআগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মো. শাহরুখ খান বেশ কিছু কম্বল বিতরণ করেন।

এ পর্যন্ত ৪৭৭টি কম্বল বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ। এসময় বাসাইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ১৬ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন