ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৪:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫ টি মাটি ভর্তি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়েছে । পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি ) গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা যায়, উপজেলার জামুরিয়া ইউনিয়নের ছুনটিয়া গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালী মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক সোমবার রাতে উপজেলা সহকারি কমিশনার ভূমি সাবরিন আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫ টি হাইড্রোলিক ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি গাড়ির মালিককে ৫০ হাজার টাকা করে মোট আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে মার্টিভর্তি ট্রাক পরিবহনের দায়ে এক চালককেও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার জানান, অভিযোগ ও তথ্য পেলে এ ধরনের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন।

এম.কন্ঠ/ ১৪ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন