ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
জেএফএ নারী ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন টাঙ্গাইল রানার্সআপ টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা বাসাইলে যমজ দুই ভাইয়ের সাফল্য অর্জন কালিহাতীতে ক্লিনিকে প্রশাসন-স্বাস্থ্য বিভাগের অভিযান টাঙ্গাইলে আনসারের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু টাঙ্গাইল আদালতে পিপি-জিপিসহ ১০১ আইন কর্মকর্তা নিয়োগ মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ

ঘাটাইলে ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০৬:৫৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

শনিবার রাত ১০ টার দিকে উপজেলার ঘাটাইল টু সাগরদিঘী আঞ্চলিক সড়কের মাকড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ সাগর উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আসাদুল মেম্বারের বড় ছেলে।

নিহত পরিবার ও স্থানীয়রা জানান, মাওলানা আবু সাঈদ (সাগর) ঢাকায় মুফতি বিভাগে ভর্তি হয়ে গতকাল রাতে ঘাটাইল থেকে মাহিন্দ্রায় যোগে বাড়ি ফেরার পথে মাকড়াই সংলগ্ন এলাকায় পৌঁছালে মাহিন্দ্রটি বিপরীতে দাঁড়িয়ে থাকা একটি লাকড়ি বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাহিন্দার যাত্রী সাগর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপর দিকে , শনিবার রাতে উপজেলার পাকুটিয়া বটতলা এলাকায় মাহিন্দ্রা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই মাহিন্দায় আগুন লেগে যায়। এতে মাহিন্দ্রার ৫ জন যাত্রী আহত হন। এ ঘটনায় একজনের হাত ভেঙে গেছে ও অপর চার জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এম.কন্ঠ/ ২৯ মার্চ/এম. টি

নিউজটি শেয়ার করুন