ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে শিশু ধর্ষণের অভিযোগে পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার টাঙ্গাইলে জেন্ডার সমতা ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সংলাপ টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাসাইলে ৩ দোকানে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি ৯ লাখ টাকা ঘাটাইলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ-শিক্ষা মন্ত্রী টাঙ্গাইলে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার-প্রতিমন্ত্রী টুকু পার্ক বাজার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হচ্ছেন রুবেল

টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১০:১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে টাঙ্গাইলে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিনের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়।

বিএনপি নেতা সাকসু’র সাবেক জিএস চিত্তরঞ্জন দাস নুপুরের সভাপতিত্বে ওই কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, সাবেক সহ-সভাপতি সাদেকুল আলম খোকা প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। মহান আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দেশে ফিরিয়ে আনার তৌফিক দিন। আমরা তার সুস্থতা কামনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। এসময় প্রায় পাঁচশ’ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

অপরদিকে, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুণ বাজারে মঙ্গলবার(৭ জানুয়ারি) দুপুরে স্থানীয় সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা জিয়া মঞ্চের সভাপতি জাহিদুর রহমান জাহিদ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শতাধিক মানুষের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করেন।

এসময় জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির, আব্দুল্লাহেল কাফী সাহেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ সাফী ইথেন, ছাত্রদল নেতা তানভীর হাসান রুবেল, ফরিদ, সবুজ ও আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এম.কন্ঠ/ ০৭ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন