ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকদের পূর্নবাসন সার্ভে টাঙ্গাইলে বহুতল ভবণ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা বাসাইলের সুন্না স্কুলে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য রাস্তায় নেমেছি..ডা. শফিকুর রহমান ঘাটাইল মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সন্মেলন কালিহাতীতে যুগান্তরের সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত টাঙ্গাইলে শিশু সাংবাদিকতার ফলোআপ কর্মশালা বাসাইলে হত্যা মামলায় ইউপি সদস্যের নাম দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলে ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১১:৪১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এ সংগঠনের সকল নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। আবার কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এরই মধ্যে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। এরপর থেকে এ সংগঠনের কোন নেতাকর্মীকে দেখা যায় কোথাও।

কিন্তু হঠাৎ করেই শনিবার (০৪ জানুয়ারি) সকাল ছয়টার দিকে এই নিষিদ্ধ সংগঠনের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের নিরালার মোড়ে মিছিল বের করে এই সংগঠনের কয়েকজন। মিছিলটি নিরালারমোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জগলুর রোড দিয়ে চলে যায়। এর আগে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন তারা। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে।

স্থানীয়রা জানান, হঠাত করেই কয়েকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জয় বাংলা শ্লোগান দিয়ে মিছিল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুরো শহরে টহল দেওয়া হয়ছে। সংগঠনের কাউকেই পাওয়া যায়নি এমনিক তাদের কোথাও দাড়ানোর সুযোগ নেই। এ বিষয়ে আমরা তৎপর রয়েছি।

এম.কন্ঠ/ ০৪ জানুয়ারী /এম.টি

নিউজটি শেয়ার করুন