ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

ঘাটাইলে ঘুরতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর

ঘাটাইল প্রতিনিধি :
প্রকাশ: ০২:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশের গাড়ীর সঙ্গে ধাক্কা লেগে সড়কে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধা ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর।

নিহতরা হলেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোরদিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো. আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও রফিকুল ইসলামের ছেলে শাহাদত (১৮)।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টার দিকে জোরদিঘী বাজার এলাকা থেকে সাগরদিঘী বাজারের উদ্দেশ্যে ঘুরতে বের হলে বাঁশবাহী একটি মহিষের গাড়ী ওভারটেক করতে গলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়।

সাগরদিঘী ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেল নিয়ে দুই বন্ধু ঘুরতে গিয়ে রাস্তায় মর্মান্তিক দুর্ঘটনায় দুজনের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এম.কন্ঠ/ ১৪ নভেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন