ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

নাগরপুরে গণঅধিকার পরিষদের নতুন কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:০৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের নাগরপুরে ভিপি নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নতুন উপজেলা কার্যালয়ের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে নাগরপুর উপজেলা মোড় চত্বরে এই অফিস উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

ভার্চুয়ালি বক্তব্যে সভাপতি নুরুল হক নুর বলেন, জনসাধারণের মন জয় কিভাবে করা যায়, সেই অনুযায়ী সৃজনশীল রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে হবে। যারা স্থানীয় নির্বাচন করবেন এখন থেকেই প্রস্তুতি নিন। গণঅধিকার পরিষদ দেশে নতুন রাজনীতি ও নেতৃত্ব প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর। যাদের আগ্রহ ও যোগ্যতা আছে তাদেরকেই নেতা হিসেবে তৈরি করা হবে। আজকের এই অফিস উদ্বোধন উপলক্ষে নাগরপুর উপজেলার স্থানীয় জনসাধারণ ও সকল পর্যায়ের নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সুমন এর সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. ফাহাদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ ঢাকা বিভাগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ও টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক জহিরুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, গাজীপুর মহানগর গণঅধিকার পরিষদ সাবেক আহ্বায়ক পাঠান আজাহার, টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, নাগরপুর গণঅধিকার পরিষদ আহ্বায়ক মো. আল আমিন, সদস্য সচিব মো. বুলবুল সরকার, যুব অধিকার পরিষদের সভাপতি মো. শিপন রানা সহ সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

এম.কন্ঠ/ ১৯ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন