ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার বাসাইলে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত গোপালপুরে মেহেরুন্নেছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল হক আর নেই ভাসানী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশনের জন্য কারিকুলাম ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন টাঙ্গাইলে অর্নুদ্ধ-১৪ নারী ফুটবল খেলায় ফাইনালে রংপুরের প্রতিপক্ষ টাঙ্গাইল কালিহাতীতে বালুমহালে ইউএনওর ঝটিকা অভিযান, জরিমানা ৪ লাখ টাকা পিপি শফিকুল ইসলাম রিপনে’র উদ্যোগে প্রয়াত খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দেলদুয়ারে মাদ্রাসা ছাত্র হত্যা চেষ্টা মামলায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

দেলদুয়ার প্রতিনিধি :
প্রকাশ: ০১:৫৬:২২ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪

টাঙ্গাইলের দেলদুয়ারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিজয় মিছিলে অংশ নেয়া মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যা চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতির সহযোগী ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সদর ইউনিয়নের মৌলভীপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানার একান্ত সহযোগী আব্দুল করিম (৩৫) ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মীর কুমুল্লী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বাবুল মিয়া (৫৮)।

উল্লেখ্য ৫ আগস্ট আ’লীগ সরকার পতনের পর উপজেলার পাথরাইল ইউনিয়নের পুঠিয়াজানী এলাকায় বিজয় মিছিল বের হয়। ওই মিছিলে অংশ নেয়ায় শুভকী পুঠিয়াজানি গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা আলাউদ্দিনকে ধারালো অস্ত্র দ্বারা কোপানো হয়। এ নিয়ে ওই ঘটনায় ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হলো। মামলার মূল আসামি জাহিদুল ইসলাম পলাতক রয়েছে।

এম.কন্ঠ/ ০৬ অক্টোবর /এম.টি

নিউজটি শেয়ার করুন