ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষার্থীদের বিকসিত করতে জেলা প্রশাসক শরীফা হকের নানা উদ্যোগ বাসাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধ, সালিশি শেষে হামলা, আহত ৩ গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি  নাগরপুরে সড়ক নির্মাণে অনিয়ম বন্ধে স্বস্তিতে এলাকাবাসী টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টাঙ্গাইলে ব্যবসায়ী হত্যা মামলায় মা ছেলেসহ গ্রেফতার ৫ প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী  কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ও ভাংচুর বিগত ১৭ বছর অগণতান্ত্রিক সরকার ক্রীড়াঙ্গণকে কলুষিত করেছে-প্রতিমন্ত্রী টুকু আইডব্লিউজি গ্লোবাল সামিটে বাংলাদেশের প্রতিনিধি সারওয়াত সিরাজ শুক্লা

কালিহাতী প্রেসক্লাবে বিএনপি নেতা বেনজীর আহমেদ টিটোর সাথে মতবিনিময়

মজলুমের কন্ঠ
প্রকাশ: ০২:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোর সাথে কালিহাতী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আয়োজিত এ সভায় বেনজীর আহমেদ টিটো বক্তব্য রাখেন। কালিহাতীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল ইসলাম ঝলকসহ কালিহাতী প্রেসক্লাবের সদস্যরা ।

সভায় বক্তব্য দিতে গিয়ে বেনজীর আহমেদ টিটো বলেন, “বিগত ১৬ বছর আমরা যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তারা মুক্তভাবে কথা বলার অধিকার থেকে বঞ্চিত ছিলাম। সভা-সমাবেশ করার সুযোগ পাইনি, আর আপনারাও সাংবাদিকতা করতে পারেননি স্বাধীনভাবে। তবে এখন সেই অবস্থা বদলেছে। নতুনভাবে আমরা সবাই মুক্ত, দেশও যেন নতুন করে স্বাধীনতা লাভ করেছে। এই মুক্তির পরিবেশে আমাদের জন্য নতুন সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে।”

এছাড়াও তিনি সাংবাদিকদের স্বাধীন ভূমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের অব্যাহত সাহসিকতাকে সম্মান জানান। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকরা সত্য প্রকাশে তাদের নির্ভীক অবস্থান বজায় রাখবেন।

সাংবাদিকরা বেনজীর আহমেদ টিটোর বক্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করে দেশ ও জনগণের স্বার্থে অব্যাহতভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন