ঢাকা ১০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আইনজীবী এস এম ফাইজুর রহমানের ইন্তেকাল টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা বাসাইলে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক মামুন ও সদস্য সচিব মোস্তফা কালিহাতীতে সড়কের গর্ত সংস্কারের কাজ শুরু ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বাসাইলে মৎস্য চাষি ও খামারিদের প্রশিক্ষণ কর্মশালা টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে হত্যা; গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নাগরপুরে চোরের ছুরিকাঘাতে প্রাণ গেল রাজমিন্ত্রীর; গ্রেপ্তার ১ ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পরিবেশ রক্ষায় প্রতিভা প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ

টাঙ্গাইলে হত্যা মামলায় পৌরসভার কাউন্সিলর নোমান রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০১:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে স্কুল শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক বাদল কুমার চন্দ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। তিনি টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। নোমান এ হত্যা মামলার ১৬ নাম্বার আসামী।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তারের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে নোমানকে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিকেলে বিচারক এক দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২০০ জন আসামী করা হয়েছে।

এম.কন্ঠ/ ২২ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন