ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনের নারী পুলিশ হেফাজতে গোপালপুরে দুই পুকুরের মাঝে স্কুল ভবনে ফাটল, ঝুঁকিতে শিশুরা কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা কালিহাতীতে খাল খনন প্রকল্পে অনিয়ম,পানি নিষ্কাশন হচ্ছে না টাঙ্গাইলে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মধুপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা  টাঙ্গাই‌লে রাজমিস্ত্রি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড টাঙ্গাইলে খামারিদের মাঝে মহিষ বিতরণ নদীভাঙ্গন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কালিহাতী নাগরিক অধিকার সুরক্ষা গোপালপুরে ৩০ শতাংশের নিচে পাস সাতটি শিক্ষা প্রতিষ্ঠানে

কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়না জাল ধ্বংস

কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৩:২২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস।

সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলার কোকডহরা ইউনিয়নের চারান বিলে অভিযান পরিচালনা করে প্রায় ৪৪০ মিটার চায়না জাল জব্দ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আইয়ুব আলী প্রমুখ।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন বিষয়টি নিশ্চিত করে বলেন, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। চলতি বর্ষাকালে দেশীয় মাছের প্রজনন মৌসুম। এই মৌসুমে অবৈধ চায়না জাল ব্যবহার করে ছোট মাছ ও মা ডিম ওয়ালা মাছ ধ্বংস করা হচ্ছে । ছোট মাছ রক্ষার্থে ও উৎপাদন বৃদ্ধির স্বার্থে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এম.কন্ঠ/  ০১ জুলাই /এম.টি

নিউজটি শেয়ার করুন