ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে গোপালপুরে জামায়াতের মানববন্ধন কালিহাতীতে যমুনা নদীতে গোসলে নেমে নবম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ গোপালপুরে কৃষি প্রণোদনার বীজ, সার ও গাছের চারা বিতরণ টাঙ্গাইলে শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভা ও মানববন্ধন টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের উদ্যোগে শিশুদের নিয়ে ফল উৎসব ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুরে আন্ডারপাসের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী সখীপুরের দুলাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন রামরু’র সহযোগিতায় সাড়ে ৭৪ লাখ টাকা পেলেন প্রবাসীর স্ত্রী শুকুরী নির্মাণ শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন ঘাটাইলে নারী শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় সালিশি বৈঠকে সমাধান

টাঙ্গাইলে মৎস্য শিকার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৮:২৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

বর্ষার শুরুতেই টাঙ্গাইল সৌখিন মৎস্য সমিতির উদ্যোগে মৎস্য শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ভোর ৬ টা হতে বিকেল ৫ টা পর্যন্ত জেলার সদর লেকে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা মৎস্য শিকার সমিতির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সোহেল।

আয়োজক কমিটি জানায়, ৯১ টি আসনে ভিভিআইপি সারাদেশে থেকে আসা ৯১ জন শিকারি অংশ নেয়। ৫০ হাজার টাকা মূল্যের প্রতিটি আসনে দুটি করে শিপ দিয়ে মাছ ধরা গেছে। কক্সবাজারের সোয়েব চৌধুরী নয় কেজি ৮০০ গ্রাম কাতলা মাছ ধরে প্রথম স্থান অর্জন করে ও ফেনীর বাবু চৌধুরী আট কেজি ২০০ গ্রাম মাছ ধরে দ্বিতীয় স্থান অর্জন করে। প্রথম পুরস্কার আট লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার চার লাখ টাকার প্রাইজবন্ডসহ ১৩ টি পুরস্কার প্রদান করা হয়।

এম.কন্ঠ/ ২৯ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন